পুঁজিবাজারের অ আ ক খ না জেনে বিনিয়োগ নয়
দেশব্যাপী বিনিয়োগ কার্যক্রম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
পুজিবাজার বিনিয়োগ ঝুকিপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্যের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেনে-বুঝে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করুনঃ
মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানীর সিকিউরিটিজে বিনিয়োগ করুনঃ
মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানী যাচাইয়ের জন্য নিম্নোক্ত বিষয়গুলি বিবেচনায় রাখুনঃ
- প্রাতিষ্ঠানিক সুশাসন
- সম্পদের পরিমাণ এবং তার যথাযথ ব্যবহার
- নিয়মিত লভ্যাংশ প্রদান এবং লভ্যাংশের হার
- নিয়মিত বার্ষিক সভা করা এবং শেয়ার হোল্ডারদের মতামতের গুরত্ব প্রদান
- মুনাফা, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ ও উহাদের ধনাত্বক প্রবৃদ্ধি
- সঠিক সময়ে সকল মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ
- সিকিউরিটিজ সংক্রান্ত সকল আইন-কানুন, বিধি-বিধান পরিপালন করে কোম্পানী পরিচালনা।
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচ্য বিষয়সমূহঃ
- বিগত সময়ে মূল্য উঠানামা পর্যালোচনা
- বাজার, সেক্টর ও সিকিউরিটিজের মূল্য/আয় অনুপাত পর্যালোচনা
- বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পমেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদে পুঁজি বন্টনের মাধ্যমে পরিকল্পনা
- বিভিন্ন সেক্টর এবং ধরনের সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে পোর্টফোলিও গঠন করে বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা
- বিনিয়োগ সংক্রান্ত বিধি-বিধান এবং লেনদেন সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলা
বিনিয়োগকারীদের জন্য করনীয়ঃ
- আশাতিরিক্ত লাভজনক বিনিয়োগ প্রলোভন থেকে সাবধান থাকুন
- আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত বাজেট ও আর্থিক পরিকল্পনা করুন
- বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাতের ঝুঁকি সম্পর্কে জানুন
- সঞ্জয় থেকে কোন সিকিউরিটিজ বা খাতে কত বিনিয়োগ করবেন সে সম্পর্কে সিদ্ধান্ত নিন
- পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন
- আপনার হিসাবে রক্ষিত সিকিউরিটিজ ও অর্থের বিষয়ে সচেতন থাকুন
- বিনিয়োগ সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে অবগত হয়ে বিধি-নিষেধ মেনে চলুন
- পুজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির আর্থিক অবস্থার গতিময়তা, ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়ে ধারণা নিন
- বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সম্পর্কে খোজ-খবর নিয়ে বিনিয়োগ হিসবা খুলুন
- বিনিয়োগ সিদ্ধান্ত আপনি নিজে নিন, প্রয়োজনে পেশাদার বিনিয়োগ বিশ্লেষকের সহায়তা নিন
- আপনার আর্থিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করুন
- ঋণ গ্রহনের পূর্বে আপনার ঋণ পরিশোধের সঙ্গতি এবং ঋণের শর্তসমূহ বিবেচনা করে সিদ্ধান্ত নিন
- আপনার কোন অভিযোগ থাকলে স্টক এক্সচেঞ্জ বা কমিশনকে অবহিত করুন
- সময়মত বিনিয়োগ এবং বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করুন
বিনিয়োগকারীদের জন্য বর্জনীয়ঃ
- সঞ্চয়ের পুরোটা একই খাতে বিনিয়োগ নয়
- আপনার সংগতির অতিরিক্ত ঋণ গ্রহণ নয়
- কারো দ্বারা প্ররোচিত হয়ে বিনিয়োগ নয়
- গুজবের ভিত্তিতে বিনিয়োগ নয়
- বিনিয়োগ মানে নিশ্চিত লাভ- এই ধারণায় বিনিয়োগ নয়
- অনিশ্চিত তথ্য বা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিনিয়োগ নয়
- অযৌক্তিক অতিরিক্ত দরে বিনিয়োগ নয়
- প্রত্যেকটি বিনিয়োগে ক্ষতির ঝুঁকি রয়েছে, ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ নয়
- জ্ঞাতসারে বে-আইনী বা অননুমোদিত কোন খাতে বিনিয়োগ নয়
- অপ্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ নয়
- না বুঝে কোন কাগজে স্বাক্ষর নয়
- অনুমোধনহীন দলিল বা ফরম এ স্বাক্ষর নয়
প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত ইস্যুকৃত কোন সিকিউরিটিজ বা চুক্তিপত্রে আয়ের হার অনেক বেশী ও কম ঝুঁকিপূর্ণ বলে প্রতিশ্রুতি দিলেও বিনিয়োগ নয়।